30 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীতে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরার মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৫০) নামে এক আদম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে মালিবাগ ডিআইটি প্রজেক্টের হোটেল আর ইসলামের ৫ম তলার ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে  তার মরদেহ উদ্ধার করা হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ওই হোটেলের  ৪১০ নম্বর রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বিছানার উপর শায়িত অবস্থায় ছিলো মরদেহটি। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। এছাড়া তার নাক মুখ দিয়ে ফেনা পড়ছিলো।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় হোটেলের রুমটিতে ভাড়া উঠে তিনি। মঙ্গলবার বিকেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়া হয়।মোবাইল ফোনের সুত্র ধরে তার নাম ইকবাল হোসেন, বাবার নাম মোশারফ হোসেন খান বলে জানা যায়। বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। বর্তমানে থাকতেন শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে। ইকবাল আদম ব্যবসায়ী ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু