24 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বিএনএ,ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মেহেদী আজাদ নয়ন (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী তারিকুল ইসলাম জানান, তিনি এইচআইভি সাসপেক্ট রোগে আক্রান্ত ছিলেন। আজ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী মামলায় নয়ন কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারি না। তার বাবার নাম আবুল কালাম আজাদ। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/রিপন/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে