31 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি আটক

লোহাগাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি আটক

লোহাগাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বিএনএ, লোহাগাড়া : লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় প্রাইভেট কার জব্দ করা হয়। রোববার গভীর রাতে থানা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গাজীপুর ছোট দেওড়া (কাজীর বাড়ী) এলাকার মো. ছিদ্দুকুর রহমানের ছেলে মো. সেলিম হোসেন (৩৫) ও ঢাকা মোহাম্মদপুর মেহেদীবাগ শিবচর উত্তর চর সেমাই মুন্সীবাড়ি এলাকার মো. মুমিন মুন্সির ছেলে মো. রিপন মিয়া(৪২)।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ১০ হাজার পিস ইয়াবাসহ তাদেরর আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ রায়হান সিকাদর/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত