21 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ওচমানপুর ইউনিয়নে পুকুরে ডুবে শিহাব মাহমুদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরগাং এলাকায় এই ঘটনা ঘটে।শিহাব মরগাং এলাকার গিনাজী ভূঞা বাড়ির সিরাজুল ইসলাম মিঠুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু শিহাবের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিহাব তখন খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া জানান, শিহাব নামে একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

বিএনএ নিউজ/ রেহানা,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু