22 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে যুবলীগ নেতাকে জরিমানা

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে যুবলীগ নেতাকে জরিমানা


বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন ও সড়ক দখল করায় মো.ইলিয়াছ নামের এক ইট ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, সড়কের জায়গা দখল করে ইটের ব্যবসা করছিলেন মো. ইলিয়াস নামের এক ব্যবসায়ী। জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষ্যে প্রচারণার সময় নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, যুবলীগ নেতা শাহাদাত হোসেন গাড়িতে উপজেলা পরিষদ উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পোস্টার সাঁটিয়ে প্রচারণা করছিলেন।

বিএনএ/ বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!