22 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ২১৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

২১৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

২১৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ২১ হাজার ৫শ’ টাকার জাল নোটসহ মো. আনোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ( ৪ মার্চ ) নগরীর ডবলমুরিং মডেল থানাধীন ঈদগাহ নজির আহমদ সওদাগর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার কুমিল্লার তিতাস থানার করিকান্দী ইউপির ৭ নং ওয়ার্ডের সোনামিয়ার বাড়ির মৃত জাবেদ আলীর ছেলে।

সিএমপির এডিসি শাহাদৎ হুসেন রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা