22 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কিংবদন্তিকে মিরপুরে শ্রদ্ধায় স্মরণ

কিংবদন্তিকে মিরপুরে শ্রদ্ধায় স্মরণ

শেন ওয়ার্নকে স্মরণ

বিএনএ ডেস্ক, ঢাকা: মাত্র ৫২ বছর বয়সে চির বিদায় নেয়া কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে শ্রদ্ধায় স্মরণ করলো মিরপুরের হোম অব ক্রিকেট।

শনিবার (৫ মার্চ) বিকেল ৩ টায় বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করেন দুই দলেন ক্রিকেটাররা। এর আগে স্পিন জাদুকরের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কালো ব্যাজ ধারণ করেন খেলোয়াড়রা।

স্পিন জাদুকর শেন ওয়ার্নের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট অঙ্গণ। সেই শোক মিরপুরে বাংলাদেশ ও আফগান ক্রিকেটারদের ছাপিয়ে ছুঁয়ে গেছে বোর্ড সদস্য ও দর্শকদেরও। ক্রিকেটারদের পাশাপাশি তারাও স্পিন জাদুকরের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতা পালন করেন।

একই সঙ্গে জায়ান্ট স্ক্রিণে দেখানো হয় স্পিন জাদুকরের ছবি। এছাড়া আরেক ক্রিকেট তারকা ‘আয়রন গ্লাভস’ খ্যাত রড মার্শকেও স্মরণ করা হয় শেরে বাংলায়।

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ক্রিকেটারকে হারিয়ে শোকে বিশ্ব ক্রিকেট। শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল রড মার্শের। সেই ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই আসে স্পিন জাদুকর শেন ওয়ার্নের মৃত্যুর খবর। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন। থাইল্যান্ডের কোহ সামুয়ের এক ভিলায় ছুটি কাটাচ্ছিলেন ওয়ার্ন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু