22 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিএনএ ডেস্ক, ঢাকা: ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও সিরিজ জয়ের মিশন টাইগারদের। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া ইয়াসির আলি রাব্বি। অপরদিকে আফগানরা তাদের দলে পরিবর্তন এনেছে দুটি।

চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে খেলছেন ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি।

দুই দলের একাদশ :

বাংলাদেশ : মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে বাংলাদেশের জয় তিনটি, আফগানরা জিতেছে চার ম্যাচ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু