28 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রতি ওয়ার্ডে খেলার মাঠের প্রতিশ্রুতি দিলেন মেয়র তাপস

প্রতি ওয়ার্ডে খেলার মাঠের প্রতিশ্রুতি দিলেন মেয়র তাপস


বিএনএ ডেস্ক:প্রয়োজনে জমি অধিগ্রহণ করে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর ডেমরায় করিম জুট মিলস মাঠে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় পর্বের ফুটবল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রুতি দেন ডিএসসিসির মেয়র।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা চাই, আমাদের ছেলেরা যেন মাঠে ফিরে আসে, খেলাধুলা করে। কিন্তু আমরা দেখছি যে, প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে আমরা প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ‌্যে আমরা কয়েকটি ওয়ার্ডে কিছু জায়গা উদ্ধার করেছি। সেগুলো খেলার উপযোগী করার কার্যক্রম গ্রহণ করেছি। একটু কষ্ট হলেও আমরা আশাবাদী যে, পর্যায়ক্রমে আমরা সফলতা পাব। প্রয়োজনে জমি অধিগ্রহণ করে আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ করবো।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমরা আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে ঢাকাব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি’র মেয়র বলেন, ‘আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, যে কার্যক্রম গ্রহণ করেছি, তাতে মশার উপদ্রব কমতে শুরু করেছে।’

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের