27 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল বৃদ্ধা

ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল বৃদ্ধা

ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল বৃদ্ধা

বিএনএ,সাভার: ঢাকার ধামরাইয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিয়া আক্তার নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।রোববার(৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের একটি আঞ্চলিক সড়কে এই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া আক্তার (৬০) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের আরশেদ আলীর স্ত্রী। তার পিতার বাড়ি একই এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা মহিলা বিকালের দিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর বিষয়ে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা