24 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিল গেটসের রুটি বানানোর ভিডিও ভাইরাল

বিল গেটসের রুটি বানানোর ভিডিও ভাইরাল


বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার নিজ হাতে রুটি বানানোর একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বেলন চাকি দিয়ে বেলে রুটি বানাতে দেখা গেল বিল গেটসকে।

ভিডিওটি টুইট করেন সেলেব্রিটি শেফ ইটান বেরনাথ। সেখানে দেখা যায়, গেটসকে সঙ্গে নিয়ে ভারতীয় রুটি বানানোর কাজ করছিলেন ইটান। এসময় তাদেরকে হাস্যরসে মেতে উঠতেও দেখা যায়।

ইটান লিখেছেন, ‘বিল গেটস এবং আমি একসঙ্গে ভারতীয় রুটি তৈরি করেছি। আমি সদ্যই ভারতের বিহার থেকে ফিরেছি। ওখানে আমি গম চাষীদের সঙ্গে দেখা করেছি। তাড়াতাড়ি বপনের জন্য, তাঁরা নতুন প্রযুক্তির ব্যবহার করেছেন। এতে ফলন বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ জানাই ওখানকার মহিলাদের। অবশ্যই বলব দিদি কি রসোই-এর ক্যান্টিনের মহিলাদের কথা। যাঁরা রুটি তৈরির দক্ষতা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন।’

ভিডিওতে বিল গেটসকে রুটির জন্য ময়দা মাখতে দেখা গিয়েছে। গেটস গোল রুটি বানানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তবে প্রথম প্রয়াসে বেশ ভালোই করেছেন তিনি। রুটি বানানোর পর, এইটান-গেটস একসঙ্গে রুটিতে ঘি মাখিয়ে মজা করে খেয়েছেন।

রুটি বানানোর সময় বার্নাথ তাকে জিজ্ঞেস করে “আপনি শেষ কবে রান্না করেছেন বলে মনে হয়?” তার উত্তরে বিল গেটস বলেন যদি স্যুপ গরম করা রান্নার মধ্যে পরে তাহলে তিনি তা নিয়মিত করেন কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে তৈরি রান্না তিনি বহু দিন করেন না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে