24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ হারাল তিন পথচারী

দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ হারাল তিন পথচারী


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দুই বাসের মধ্যে রেষারেষির খেসারত দিতে হল তিন পথচারীকে।  শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসষ্টান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, আবু বকর সিদ্দিক (২০)। তিনি কাঁচপুর রায়ের চেক এলাকার ফজল করিমের ছেলে। ওহিদুল (৩২)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ও সজিব সরকার (২৮)। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) কাঁচপুর ওভারব্রিজের সামনে আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি  পেছন থেকে ধাক্কা দেয় বোরাককে।  এতে রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে