28 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ


বিএনএ, টেকনাফ : টেকনাফের সাবরাং বড়খালের নাফ নদীতে বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারী)  দিবাগত রাতে অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক শুক্রবার(৫ ফেব্রুয়ার) দুপুরে বলেন, গোপন তথ্যে টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়াদুল মোরসালিনের নেতৃত্বে নাফ নদীতে অভিযানটি চালানো হয়।

ওই সময় নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে ১ ব্যাক্তিকে সাঁতার কেটে বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদের বোট থেকে দূরবর্তী ওই ব্যাক্তিকে লক্ষ্য করে টর্চ মারলে লোকটি ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ছেড়ে দিয়ে আবারও মায়ানমারের সীমানায় চলে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ এসকে, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু