28.9 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে ইয়ার্ডে ডাকাতদের হামলা

সীতাকুণ্ডে ইয়ার্ডে ডাকাতদের হামলা


বিএনএ, সীতাকুন্ড: সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত “কে আর” ইয়ার্ডে ডাকাতদের হামলায় দুই নৈশপ্রহরী নিহত হয়েছে। ডাকাতির চেষ্টা প্রতিহত করতে গিয়ে ডাকাতদের পাল্টা আক্রমণে তারা সাগরে পড়ে যান বলে জানা গেছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাদের দুজনেরই বাড়ি গাইবান্ধা জেলায় সাদুল্লাপুর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং ইয়ার্ডে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের দিক থেকে একদল ডাকাত ইয়ার্ডে ঢুকে ডাকাতির প্রস্তুতি নিলে ইয়ার্ডের নৈশপ্রহরীরা তাদের বাধা দেন। এ সময় প্রহরীরা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা পাল্টা হামলা চালায়। এতে দুই নৈশপ্রহরী সাগরে পড়ে যান। পরে অন্যান্য নৈশপ্রহরীর কঠোর প্রতিরোধের মুখে ডাকাত দল পালিয়ে যায়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের প্রতিরোধ করতে গেলে তাদের আক্রমণে দুইজন নৈশপ্রহরী সাগরে পড়ে যান। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাগর থেকে দুজনের লাশ উদ্ধার করি।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় দায়িত্বরত ২ নৈশপ্রহরী নিহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে মরদেহগুলো উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা উদঘাটন ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির