30.3 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - জুন ২৩, ২০২৬
Bnanews24.com
Home » জুলাই অভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই অভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত


বিএনএ, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত নিহতদের মধ্যে নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শনাক্ত হওয়া  নিহতরা হলেন- ফয়সাল সরকার,  পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম (২৫),  সোহেল রানা,  আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)।

সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়।প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন। সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরি ব্যবহার করে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ডিএনএ নমুনার মাধ্যমে এরইমধ্যে ৮ জনের পরিচয় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ