30 C
আবহাওয়া
১২:০১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী


বিএনএ, বিশ্ব ডেস্ক: ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বুধবার (৪ জানুয়ারি) তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রিয়াঙ্কা গান্ধী মায়ের অসুস্থতা নিয়ে জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া ওই প্রতিবেদনে বলে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার হাসপাতালে ভর্তি করার সময় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তার সঙ্গে ছিলেন।

জানা যায়, মঙ্গলবার উত্তর প্রদেশে প্রবেশ করা ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটে সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রা বিরতির পর বুধবার (৪ জানুয়ারি) ভোর ৬টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় যাত্রা শুরু করা হয়।

সোনিয়া গান্ধীকে এর আগে গতবছর ১২ জুন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দু’বার কোভিডে আক্রন্ত হয়েছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত