24 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নারীর পক্ষে পশ্চিমারা যে কথা বলে তা ভুয়া দাবি :ইরান

নারীর পক্ষে পশ্চিমারা যে কথা বলে তা ভুয়া দাবি :ইরান

নারীর পক্ষে পশ্চিমারা যে কথা বলে তা ভুয়া দাবি :ইরান

বিএনএ,বিশ্বডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, নারীর অধিকারের পক্ষে পশ্চিমারা যে কথা বলে তা একটি ভুয়া দাবি এবং চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জতা। বরং পশ্চিমা দেশগুলোতে হাতে নারী এবং তরুণীরা বিভিন্নভাবে অপব্যবহারের শিকার হয়ে থাকেন।
হযরত ফাতিমা সালামুল্লা আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর তেহেরানে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা একদল নারীর উদ্দেশ্যে বক্তৃতা রাখতে গিয়ে একথা বলেন।

তিনি বলেন, পশ্চিমারা যখন নারীর অধিকারের ব্যাপারে নিজেদেরকে অগ্রপথিক বলে উপস্থাপন করে তখন তা চূড়ান্ত লজ্জা বলে পরিগণিত হয়। বরং এর বিপরীতে আসল সত্য হচ্ছে- পশ্চিমা দেশগুলো বিভিন্নভাবে নারীর মর্যাদা বিনষ্ট করেছে।

সর্বোচ্চ নেতা ইরানি নারীদেরকে সমাজের বিভিন্ন পর্যায়ের নীতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি অংশ নেয়ার জন্য উৎসাহ দেন। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ বিষয়ে আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।”

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে