24 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজনের মৃত্যু

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজনের মৃত্যু

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজনের মৃত্যু

বিএনএ, ঢাকা: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের কচুয়া ও হাইমচরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। কচুয়ায় ভোট কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন এবং হাইমচরের নীলকমল ইউনিয়নে ভোট কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। তারমধ্যে নীলকমল ইউনিয়নে মারা যাওয়া একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্তে কাজ করছে পুলিশ।

কচুয়ার সাচার এলাকায় নিহত যুবকের নাম শরীফ হোসেন। তিনি শহীদ উল্লাহের ছেলে। দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ছুরিকাঘাতের শিকার হন তিনি। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় শরীফের। হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহেরচরে বিকেল সাড়ে ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থী-সমর্থকদের সংঘর্ষে ছুরিকাঘাতে আরেকজন মারা গেছেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে