24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

বিএনএ গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। তিনি একই ইউনিয়নের মামুদপুর গ্রামের মো. ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোটগ্রহণ চলাকালে বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রের বাইরে মেম্বর প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো হাসুয়া দিয়ে তার গলা কেটে ফেলে। গুরুত্বর রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

বিএনএনিউজজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে