28 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৮৬ জন

পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৮৬ জন


বিএনএ, ঢাকা : সারা দেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মোট ১ হাজার ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অভিযানে একনলা বন্দুক ২টি, এলজি ১টি, দেশী কাঠের বাটযুক্ত পিস্তল ১টি, শর্টগানের গুলি ২ রাউন্ড, ম্যাগজিন ১টি, পিস্তলের গুলি ৫ রাউন্ড, শর্টগানের গুলির খোসা ৭ রাউন্ড, গুলি ৯ রাউন্ড, গুলির খোসা ১৩ রাউন্ড, বারুদের প্যাকেট ২টি ও দা ২টি উদ্ধার করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ