27 C
আবহাওয়া
১১:৪৪ পূর্বাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

বিএনপির বর্ধিত সভার স্থান চূড়ান্ত

বিএনএ, ঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবা ব্রিফিংয়ে এ মনোনয়ন ঘোষণা করেন।

প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আসনে নতুন-পুরোনো নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩ নভেম্বর দলটি ২৩৭ আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-২ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি।

এবার ঘোষিত আসনে মাদারীপুর-২ আসনটি রয়েছে, যেখানে প্রার্থী পরিবর্তন করেছে দলটি।

ঘোষিত এই ৩৬ আসনের মধ্যে টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯-এ হাবিবুর রহমান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম-৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি।

মনোনয়ন পাওয়া অপর আসনগুলো হলো-

ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ