27 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের পুনরায় বীজ দেয়া হবে

ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের পুনরায় বীজ দেয়া হবে

পেঁয়াজ

ঢাকা:   চলতি মৌসুমে প্রণোদনার আওতায় সরবরাহকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম কাক্সিক্ষত মাত্রার চেয়ে কম হওয়ায় ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, গোপালগঞ্জ, মাদারীপুর এলাকার চাষীদের পুনরায় পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে।

বুধবার (৪ ডিসেম্বর) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলার উপজেলা  নির্বাহী কর্মকর্তা,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় জানানো হয়, প্রণোদনার পেঁয়াজ বীজে যেখানেই কাক্সিক্ষত অংকুরোদগম হয় নি, সেখানেই পুনরায় বীজ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার থেকে জেলাগুলোতে কিছু বীজ সরবরাহ করা হবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও কাক্সিক্ষত জমি পেঁয়াজ চাষের আওতায় থাকে সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা