31 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৬ ও ৭ ডিসেম্বর বিএনপি’র অবরোধ,১০ ডিসেম্বর মানববন্ধন

৬ ও ৭ ডিসেম্বর বিএনপি’র অবরোধ,১০ ডিসেম্বর মানববন্ধন

বুধবার থেকে আবারো বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

বিএনএ, ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে টানা দশম দফার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  বুধ ও বৃহস্পতিবার (৬ ও ৭ ডিসেম্বর) সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলটি।একই সঙ্গে আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সোমবার সারাদেশে পালিত হচ্ছে নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

গত ৩১ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নিয়মিত বিরতিতে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী