24 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিনেমায় নামলেন ডিপজলের মেয়ে

সিনেমায় নামলেন ডিপজলের মেয়ে

ডিপজল

বিনোদন ডেস্ক: ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। খলনায়ক হিসেবে জনপ্রিয়তার মাপকাঠিতে অনেককেই ছাড়িয়ে গেছেন তিনি। প্রযোজক হিসেবেও সফল এ তারকা। এবার বাবার পদাংক অনুসরণ করে সিনেমায় নাম লেখালেন ডিপজলকন্যা ওলিজা মনোয়ার।

তবে অভিনেত্রী হিসেবে না, প্রযোজক হিসেবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন ওলিজা। তার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘জিম্মি’ নামের একটি ছবি। মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিটি পরিচালনা করেছেন ডিপজল নিজেই।

অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই ছবির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করেছেন ডিপজল, শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হান প্রমুখ।

প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেতে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ছবিটি। দুই-একদিনের মধ্যে সিনেমাটি দেখবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেন্সর বোর্ড সদস্যরা।

ওলিজা মনোয়ার যুক্তরাজ্যে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। লন্ডনে একটি সরকারি কলেজে শিক্ষকতাও করেছেন। অনেকদিন ধরেই চলচ্চিত্র প্রযোজনার কথা ভাবছিলেন। বাবা ডিপজলের নির্মাণে এবার তার বাস্তবায়ন ঘটল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে