24 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে পাহাড় ধসে শিশু নিহত

বাঁশখালীতে পাহাড় ধসে শিশু নিহত

বাঁশখালীতে পাহাড় ধসে শিশু নিহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে  পাহাড় ধসে সাইমুন নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার(৩ ডিসেম্বর) বেলা তিনটার দিকে সরল ইউনিয়নের  জঙ্গল পাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সাইমুন  জঙ্গল পাইরাংয়ের চুম্মার পাড়ার রশিদ আহমদের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, শিশু সাইমুন বিকেলে বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে ওই শিশু। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে ওসি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!