বিএনএ, ঢাকা: ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন ‘এমপি’ হওয়ার মতো ‘নির্বাচন’ যেন আর এই দেশে না হয়, সেই লক্ষে ‘না’ ভোটের বিধান আনা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়।
আরপিও’র ১৯ নম্বর অনুচ্ছেদে ‘না’ ভোটের বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী- কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি একজন থাকেন, তাহলে ব্যালট পেপারে ‘না’ ভোটের বিধান থাকবে অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, সেখানে ভোটাররা ‘না’ ভোট দিতে পারবেন। ‘না ভোট’ বেশি হলে ওই এলাকায় নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।এছাড়া কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে আপিলের নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত কিংবা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যাবে না।
বিএনএ/ ওজি
![]()

