23 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে হেলপারের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর শাহ আলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে মিরপুরের শাহ আলী থানা এলাকার রয়্যাল সিটিতে শ্রমিকরা ট্রাক থেকে লোহার পাইপ নামাতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল দাস (২৫) ও হৃদয় দাস(২৬)। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের কাহারোল উপ জেলা এলাকায়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহ আলী রয়্যাল সিটি এলাকায় শ্রমিকরা ট্রাক থেকে লোহার লম্বা পাইপ উঁচু করে নামানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লাগলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত পাঁচজনের মধ্যে রুবেল দাস ও হৃদয় দাসকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। মৃতদের মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার