26 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর বাড্ডায় এলাকায় বিদ্যুৎপৃষ্টে দুইজন মারা গেছে। নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২ ৫)।এ ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসা জন্য ভর্তি হয়েছে।

তারা হলেন শাকিল (৩০) ইলিয়াস (৩১) ও রেজাউল (৩২)।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বাড্ডা ১০০ ফিট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। আরও তিনজন আক্রান্ত হয়।পরে লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্য চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিস্তারিত ঘটনা জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই দুইজনকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ