29 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মুহুরীগঞ্জ বাজারের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবু নোমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটি আরেকটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস সজোরে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/আরিফ মো. মোদাচ্ছের হোসেন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ