23 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী গাড়ি ধানখেতে

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী গাড়ি ধানখেতে


বিএনএ, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন তিনি। গাড়িতে তার স্ত্রীও ছিলেন। তিনি সুস্থ আছেন।

দুর্ঘটনার পর বর্তমানে প্রতিমন্ত্রী কালাই উপজেলায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড় দিয়ে সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে পড়ে যায়।

ওসি বলেন, এ ঘটনায় ওই নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা