28 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯


বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও দুই জন। এসময় নতুন করে আরও ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৬ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৯৭ শতাংশ।

চট্টগ্রামে করোনায় আজকের( (৪ সেপ্টেম্বর)মৃত্যু

নতুন শনাক্তদের মধ্যে লোহাগাড়ায় ১০, সাতকানিয়ায় ৭, বাঁশখালীতে এক, আনোয়ারায় দুই, পটিয়ায় দুই, বোয়ালখালীতে পাঁচ, রাউজানে ২১, হাটহাজারীতে ১৩, সীতাকুণ্ডে ছয়, মিরসরাইয়ে তিন ও ফটিকছড়িতে তিন জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ২৪১ জন। এর মধ্যে ৬৯৫ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৯২৫জন। এর মধ্যে ৭২ হাজার ৫৯০জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৩৩৫জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু