27 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পাঞ্জশির নিয়ন্ত্রণে নেয়ার দাবি তালেবানের

পাঞ্জশির নিয়ন্ত্রণে নেয়ার দাবি তালেবানের


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের পাঞ্জশির নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান। তালেবানের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত পানশিরে শুক্রবার রাতে তুমুল গোলাগুলির শব্দ শোনা গেছে।তালেবানের তিনটি সূত্র থেকে পাঞ্জশির উপত্যকা দখলের দাবি করা হয়েছে। তবে তাদের এ দাবির বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি।

তালেবান ও আফগানিস্তানের আজকের খবর(৪সেেপ্টম্বর)

পাঞ্জশির উপত্যকা দখলে নিতে তালেবান ও এনআরএফের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছিল। গত ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ৫০ মাইল উত্তরের এই পার্বত্য এলাকায় এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।

বিএনএ/ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ