21 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন উপজেলার ১৬ নম্বর শাহেরখালী ইউনিয়ন এলাকার বাসিন্দা।

শাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাওন ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসার পথে মহাসড়কের বাদামতলী এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু