28 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে নয় তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

সাভারে নয় তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু


বিএনএ, সাভার প্রতিনিধি: ঢাকার সাভার পৌরসভা এলাকার একটি নয় তলা ভবনের ছাঁদ থেকে পড়ে রাজিয়া (১৪) নামের এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। এরআগে, গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে সাভারের শিমুলতলা আর কে টাওয়ার নামের ভবনে এঘটনা ঘটে। নিহতের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গতকাল রাতে নিহতের মরদেহ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজিয়া আত্নহত্যা করেছে। তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ বাংলানিউজ,  ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত