24 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বদলে গেলো পিজিসিবির নাম

বদলে গেলো পিজিসিবির নাম

pgcb

বিএনএ ডেস্ক: নাম পরিবর্তন হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)। কোম্পানি আইন অনুযায়ী এখন থেকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) নামে কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

বুধবার (৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ১৯৯৬ সালে নিবন্ধনের পর থেকে এ নামে পরিচালিত হচ্ছে। কোম্পানি আইন ১৯৯৪-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন ২০২০ এর ধারা ১১ (ক) এর বিধান অনুসারে বাংলাদেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক কোম্পানির নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লেখার নির্দেশনা রয়েছে।

উক্ত নির্দেশনার আলোকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোম্পানির নাম পরিবর্তন করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি করা হয়েছে।

এ অবস্থায় কোম্পানির বর্তমান নাম পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি হিসেবে সর্বক্ষেত্রে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে