25 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে দুইদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নোয়াখালীতে দুইদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে এক শিশু মারা যায়।   এ নিয়ে গত দুই দিনে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নিঝুম (৬) উপজেলার পুরস্কর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। নিহত অন্য দুই শিশু হলো, জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয়ে সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।

কাদরা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিঝুম দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল। ওই সময় সে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। পরে সে ভেসে উঠলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, গতকাল সোমবার দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে যার যার বাড়ির উঠানে খেলছিল। ওই সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,বিষয়টি কেউ তাকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

বিএনএ/ গিয়াসউদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!