23 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সবার সমন্বিত প্রয়াসে দেশ সমৃদ্ধ হয় -মিজানুর রহমান মজুমদার

সবার সমন্বিত প্রয়াসে দেশ সমৃদ্ধ হয় -মিজানুর রহমান মজুমদার

সবার সমন্বিত প্রয়াসে দেশ সমৃদ্ধ হয় -মিজানুর রহমান মজুমদার

বিএনএ ডেস্ক :  বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ)সম্পাদক  মিজানুর রহমান মজুমদার  বলেছেন,, দেশের সব শ্রেণীর সবাই এক সাথে কাজ করলে দেশ সুন্দর হয়ে উঠবে।আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, সে জন্য আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজে পিছিয়ে পড়াদের সহায়তা করতে চাই।

সোমবার (০৪জুলাই) ফেনী জেলা সংবাদপত্র বিপণন কর্মী কল্যাণ পরিষদের সদস্যদের মধ্যে রেইনকোট ও পত্রিকাবাহী ব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পত্রিকা বিপণন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কোন সন্তান যদি সরকারী মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, তাদের লেখাপড়ার পুরো খরচ আমি বহন করব।

জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ওসমান হারুণ মাহমুদ দুলালের সভাপতিত্বে, দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সংবাদপত্র বিপণন কর্মী কল্যাণ পরিষদের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আবু তাহের ভূইয়া, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংবাদপত্র বিপনণ কর্মী কল্যাণ পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ কমিটির সদস্যরা। রেইনকোট ও ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পত্রিকা বিপণন কর্মীরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!