30 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৮

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৮

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একজনের মৃত্যু

বিএনএ. ময়মনসিংহ :ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় মোহাম্মদ খান (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা।সোমবার (৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে ১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।চিকিৎসাধীন ২৩ জনের ৮ জন করোনা আক্রান্ত। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৪৪ টি নমুনা পরীক্ষা করে ৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৪ শতাংশ।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত