29 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে  ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহাগ বেগম (৩০) এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে তাঁর ১০ বছর বয়সী ছেলে আল আমিন। শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাণীগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ বেগম (৩০) মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মৃত নাজির আহমেদের মেয়ে। আল আমিনকে (১০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামদাস মুন্সীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, বাণীগ্রাম বাজার জইন্যার টেক এলাকায় শহরমুখী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মহেশখালীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগ বেগমের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল