33 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  সীতাকুণ্ড থানায় বিদ্যুৎস্পৃষ্টে খোরশেদ আলম (৬৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (৪ জুন) দুপুরে ভাটিয়ারী স্টেশন রোড মিতালি আবাসিকের  হেদায়েতুল্লাহ বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

খোরশেদ আলম ভোলা জেলার বোরহানউদ্দিন থানার আশান্নগর এলাকার কালু মিয়া হাওলাদার ছেলে। তিনি সীতাকুণ্ড উপজেলার কলেজ পাড়ায় বসবাস করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার গণমাধ্যমকে জানান, ভবনে কাজ করার সময় খোরশেদ আলম নামে এক নির্মাণশ্রমিক বিদ্যুস্পৃষ্ট হন।  বিকেল সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর