24 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু

বিএনএ, জামালপুর : জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রহিম আকন্দের ছেলে রিপন আকন্দ (৩০) ও একই গ্রামের শাহজালাল আকন্দের ছেলে আলিফ আকন্দ (১২)।

নিহতের স্বজনরা জানান, মুদির দোকানের মালিক রিপন আকন্দ শুক্রবার সকাল থেকে তার দোকানে হালখাতার আয়োজন করে।  এসময় দোকানের ভেতরে মাউথে গান গাইছিলেন রিপনের ভাতিজা আলিফ। মাইক ঘোরানোর সময় পল্লীবিদ্যুতের তারের সাথে সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রিপন ও আলিফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, মাইক ঘোরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের দাবির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে