24 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় একদিনে আরও ১১ হাজার মৃত্যু

করোনায় একদিনে আরও ১১ হাজার মৃত্যু

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৭ জনের

বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত চব্বিশ ঘন্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ৯৯৬ জন। শুক্রবার (৪ জুন) সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ২২৮। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৬৪ হাজার ১৩ জন।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২০ লাখ পাঁচ হাজার চার জন এবং মারা গেছেন ৩৬ লাখ ৯৮ হাজার ১২৮ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৫১৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন চার লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ২০০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে