24 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কারাগার

বিএনএ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জানু মিয়া (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল ৬টার দিকে কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জানু মিয়াকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল কাদের বলেন, ভোরের দিকে জানু মিয়া কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কোন মামলায় তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে