25 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠান স্থগিত

খামেনির রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠান স্থগিত


বিএনএ, বিশ্বডেস্ক : বুধবার সন্ধ্যায় ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধানুষ্ঠান ‘অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনা’র কারণে স্থগিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ‘শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

৮৬ বছর বয়সী খামেনি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত হন বুধবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছিল, সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিজ শহর পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে।

শনিবার থেকে তেহরানে টানা হামলা চলছে, যেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক ও সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে কর্তৃপক্ষ স্থগিতের সিদ্ধান্তকে সরাসরি নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত করেনি।

অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘লাখো মানুষের সম্ভাব্য অংশগ্রহণ এবং এমন জনসমাগমের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার কারণেই’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ