26 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক: বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যপুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১০ জনই নারী।

বুধবার (১ মার্চ) এবং বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যবর্তী রাতে নাভি মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। শনিবার (৪ মার্চ) বিষয়টি জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাবালে পুলিশ স্টেশনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নাভি মুম্বাইয়ের ঘনসলি এলাকায় বিয়ের অনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে; এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। কোনো প্রকার ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বসবাস করছেন বলেই দাবি পুলিশের। এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের