25 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ রাজধানীর ৪ স্থানে শান্তি সমাবেশ করবে নগর উত্তর আ লীগ

আজ রাজধানীর ৪ স্থানে শান্তি সমাবেশ করবে নগর উত্তর আ লীগ

আওয়ামী লীগের যৌথসভা শনিবার

বিএনএ, ঢাকা : বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আজ শনিবার (৪ মার্চ) চারটি স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব সমাবেশে বিকেল ৩ টায় শুরু হবে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর ১ নম্বর গোল চত্বর বাস স্ট্যান্ড, খলিল ভবনের সামনে বিকেল ৩টায় শান্তিÍ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে থাকবেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

মোহাম্মদপুর টাউন হলের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

এদিকে উত্তরার আজমপুর আমিন কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

এছাড়া মধ্য বাড্ডা ইউলুপের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের