27 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ‘খালেদা জিয়াকে ছেড়ে দেয়ার এখতিয়ার সরকারের নেই’

‘খালেদা জিয়াকে ছেড়ে দেয়ার এখতিয়ার সরকারের নেই’

‘খালেদা জিয়াকে ছেড়ে দেয়ার এখতিয়ার সরকারের নেই’

বিএনএ ডেস্ক, ঢাকাবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক রাখা বা ছেড়ে দেয়ার এখতিয়ার সরকারের নেই। কেননা তিনি দুর্নীতির দায়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বলেন, স্বৈরশাসন, অপপ্রচার, মিথ্যাচার, সন্ত্রাস-জঙ্গিবাদ ও ধর্মান্ধতানির্ভর রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় কাতর নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে মঞ্চ গরম করা বক্তব্য দেওয়া বিএনপি নেতৃবৃন্দ ভালোভাবেই জানে তাদের পায়ের নিচে মাটি নেই। চরম হতাশায় বিএনপি নেতারা অসংলগ্ন, অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে চলেছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বাংলার জনগ বিএনপিকে আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না তা প্রমাণিত সত্য বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩