24 C
আবহাওয়া
২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মোটরসাইকেলে

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ি কাজলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা একটি ছাগলও মারা যায় । বৃহস্পতিবার(৪ মার্চ )বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ভাগ্নে মো. আলাউদ্দিন জানান, তার মামা কাদিরের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার বানিয়াদি গ্রামে। ধনিয়া এ কে স্কুলের পাশে আমার বাসায় গত দুই দিন আগে মামা আসেন।বৃহস্পতিবার বিকেলে মামাকে নিয়ে কাজলা ভাঙা প্রেস এলাকায় ছাগল কিনতে যাই । ছাগল কিনে ভাঙা প্রেসের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল মামা কাদিরকে ধাক্কা দেয়।এতে তিনি গুরুতর আহত হন।এসময় ঘটনাস্থলে মারা যায় ছাগলটি। পরে মামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাদিরের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেল চালক রাজন পাঠানকেও আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।  চিকিৎসা অবস্হায় তাকে আটক করা হয়েছে।

বিএনএ/আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে