25.8 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সিএমপির ১৬ থানায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার ৪৬ জন হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ছালামত আলী চৌধুরী (৭০), শেখ রাসেল স্মৃতি সংসদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মিয়া (৩২), কোতোয়ালীর যুগ্ম সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন (৩৮), আওয়ামী লীগের শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সহ সভাপতি নুরুল আলম (৫৫), সাব্বির হোসেন মন্ডল (৪৬), আরফান উদ্দিন (৩৩), রহিম উদ্দিন রাজিব (২৭), মো. সাজ্জাদ হোসেন রিয়াজ (২৭), মুহাম্মদ আরিফ সিকদার মুন্না (৩৩), মো. রনি (৩৯), মো. শামীম (২৮), মো. শাহজাহান সাজু(৪০), মো. জাকির হোসেন(২২), মো. শরিফ উদ্দিন (২২), আবু আহাম্মেদ (৫৭), আসিফুর রহমান (৩৮), আব্দুল মালেক সওদাগর (৫৫), মাহফুজুর রহমান সুজন (২৭), মিরাজ উদ্দিন রবিন (২৪), মো. পারভেজ (২৭)।

মুনতাসির আবছার (২৩), নুরুল জামান (২৩), ইবনে মিজান (৪৫), তুহিন মুরাদ(৩২), জাহিদুল ইসলাম (৩৮), ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), আব্দুল মমিন আনজুম (২৭), আব্দুল আলী কালু, মো. ওয়াহিদ (২৭), মোজাম্মেল তারেক (২৪), সৈয়দ নিজামুল হক (২৮), গোলাম নবী (৫৫), আনিসুল ইসলাম সৌমিক (৩১), মো. মাহিম (১৯), আরিফ হোসেন (২৪), শহিদুল ইসলাম শাওন (২৪), আলী আজগর (৪০) , মাহমুদুল হক(৫০), আরিফ (২০), মো. সুমন (৩০), তৌহিদুল ইসলাম (৩২), এসএম সেলিম উদ্দিন (৫৪), মো. মনির (৩৬) ও মো. সানি (২৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সিএমপির ১৬ থানায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে কেউ কেউ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলা এবং অন্যরা সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?