22 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে জয়ী পরিসংখ্যান ও এমসিজে

কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে জয়ী পরিসংখ্যান ও এমসিজে


বিএনএ, কুবি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেয়ে ও ছেলেদের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয়েছে পরিসংখ্যান বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। রোববার (৪ ফেব্রুয়ারি) কুবি শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হয়।

সাড়ে তিনটায় প্রথম খেলায় মুখোমুখি হয় পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। এ খেলায় পরিসংখ্যান বিভাগ ২-০ সেটে জয়ী হয়। এ নিয়ে টানা পাঁচবার মেয়েদের ব্যাডমিন্টনে জয়ী হয়েছে তারা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সোনিয়া সুলতানা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের নবনিতা পাল।

অন্যদিকে, পরের খেলায় মুখোমুখি হন ব্যবস্থাপনা শিক্ষা এবং এমসিজে। এ খেলায় এমসিজে ২-১ সেটে জয় লাভ করে। ফাইনাল সেরা হন এমসিজের সৌরভ সিদ্দিকী এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন রায়হানুল হক।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের খেলা বেশ উপভোগ্য ছিল। বাইরের বিভাগের অনেককেই দেখেছি অনেক উপভোগ করেছে। আশাকরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় অনেক এগিয়ে যাবে। আমাদের ক্রিকেট টিমও আজ আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট খেলতে আজকে রাজশাহী যাচ্ছে। তাদের জন্যও শুভকামনা।’

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিএনএ/আদনান, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা